বিপিএলের সেই মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

বিপিএলের সেই মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রভাবশালী সাবেক সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে, ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসাবে কাজ করেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আশীর্বাদপুষ্ট বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের চারটি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এছাড়াও দেশের অন্যতম শীর্ষ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা বিপিএলেও বেশ প্রভাব-প্রতিপত্তি ছিল তার। এসব অভিযোগ আমলে নিয়ে মল্লিকের অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে তার তিন কোটি ৭০ লাখ টাকার

বেশি অবৈধ সম্পদ মিলেছে। সম্প্রতি পাপনের নেতৃত্বাধীন বোর্ডের নানা দুর্নীতির তথ্য অনুসন্ধানে গিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে। তাদের দুজনের নামে দুটি মামলা দায়ের করেছে দুদক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু