বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ ঢাবিতে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ ঢাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে বিতর্কিত দুইজনকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যাতে ফ্যাসিবাদের দোসররাও স্থান পেয়েছে। এর মাধ্যমে শহীদের রক্তের অবমাননা হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অনতিবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ অপসারণের দাবি জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুলাই-আগস্টে ফেসবুকে ২/১টা পোস্ট দিয়েই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। ভারতের দালালী করা ব্যক্তিরাও ডাক পাচ্ছেন বঙ্গভবনে, যেটি অভ্যুত্থানের সাথে বেঈমানী। মোস্তফা সরয়ার ফারুকীকে কীভাবে নিয়োগ দেয়া হলো সেটি স্পষ্ট করার আহবানও জানান

তারা। বিক্ষোভে উত্তরবঙ্গের কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনাও করেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ জুন থেকে শুরু হওয়া আন্দোলনের সবচেয়ে বড় আইরনি হলো তিন মাস পরেও হাসিনার বিচার চাইতে হয়। ধানমণ্ডি-৩২ কে আদর্শ মনে করা লোকদের উপদেষ্টা দেওয়া হয়। আমরা খুনী হাসিনাকে উৎক্ষাত করেছি, তার লিগ্যাসি রক্ষা করার জন্য না। আমাদের প্রতিবাদের মুখে বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। যাদের সাথে ফ্যাসিবাদের দূরতম সম্পর্ক রয়েছে তাদেরকে সরকারে দেখতে চাই না। সমন্বয়ক মাহিন সরকার বলেন, যারা বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে না, ধানমণ্ডি-৩২ কে কাবা মনে করে তাদেরকে আমরা লালকার্ড দেখাই। এমন কাউকে আমরা

উপদেষ্টা প্যানেলে চাই না। উপদেষ্টা নিয়োগে আঞ্চলিকতাকে ইস্যু করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নেই, অথচ আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ উত্তরবঙ্গের। এই সরকারের যারা ফ্যাসিবাদের দোসর তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ফ্যাসিস্টের দোসর, সফট আওয়ামী লীগ ও সফট শাহবাগীদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। এর অর্থ হলো আহত ও শহীদের রক্তের সাথে বেঈমানী করা। গত রোববার যে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে ছাত্র-জনতাকে জানানো হয়নি। এদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উপদেষ্টাদের কাজের স্পষ্টতা থাকতে হবে, নিয়োগ প্রক্রিয়া, দুর্নীতি দমন সবকিছু স্পষ্ট করতে হবে। আপনারা প্রতি সপ্তাহের কাজের বিবরণী তুলে ধরতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র

আন্দোলন উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। এর আগে রোববার নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী