ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ
১১ জেলায় নতুন ডিসি
ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ
ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক
‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল
ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার!
বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার
সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। এদিন সকাল ৯টার দিকে ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল এ বিশেষ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে তেতুলতলা নামক স্থানে মার্কিন ডলার ভারতে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল সেখানে অবস্থান
নেয়। একপর্যায়ে সীমান্তের দিকে যাওয়া এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, অভিযানে আটক ডলারের সিজার মূল্য বাংলাদেশি টাকায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০। উদ্ধারকৃত টাকা আদালতের নির্দেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অবৈধ মুদ্রা পাচার রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।