বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন, নীরবতা ভেঙেছে বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন, নীরবতা ভেঙেছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিপিএলে ফিক্সিং নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই ইস্যুতে তথ্যপ্রবাহে ঘাটতি থাকায় দেদারসে ছড়াচ্ছে ‘গুজব’। এই যেমন আজ (শনিবার) ছড়িয়ে পড়ে এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর। তবে বিজয় সাফ জানিয়ে দিয়েছেন, এই নিষেধাজ্ঞার ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি। তিনি কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে আলাপ করেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। এবার বিসিবি এক বিবৃতি দিয়ে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরকে ভিত্তিহীন হিসেবে বর্ণনা করেছে। সেখানে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্মকাণ্ড ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা। বিসিবি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি

গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞার সম্মুখীন করেছেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে - এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি পায়নি।’ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিসিবি বলেছে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো

পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু