বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
টেস্ট সিরিজ খেলতে আজ বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন দলটি আগামীকাল বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে। জিম্বাবুয়ে দলের সফরসূচি জানিয়ে বিসিবি বলেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিকাল ৫:২০ মিনিটে আরভিনদের বহনকারী বিমান বাংলাদেশে নামবেন। ঢাকায় রাত্রিযাপন করে জিম্বাবুয়ে ক্রিকেট দল কাল সকালে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে, বসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে সিলেটে ক্যাম্প করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে প্রথম টেস্টের দল দিয়েছে বিসিবি। এ বছরের ফেব্রুয়ারিতে খেলা আয়ারল্যান্ড সিরিজ

থেকে তিনটি পরিবর্তন এনে দল দিয়েছে জিম্বাবুয়ে। সর্বশেষ টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে প্রস্তুত হয়ে আসছে আফ্রিকার দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। জিম্বাবুয়ে স্কোয়াড— ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন

উইলয়ামস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে