বিএমডিসির অনুমতি ছাড়া ভারতীয় চিকিৎসকরা কীভাবে চিকিৎসা দিচ্ছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

বিএমডিসির অনুমতি ছাড়া ভারতীয় চিকিৎসকরা কীভাবে চিকিৎসা দিচ্ছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সকল ভিসা স্থগিত রেখেছে। ভারত আমাদের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে। বাংলাদেশিরা বৈধ কাগজ নিয়ে ভারতে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়। অথচ ভারতীয় চিকিৎসকরা বিএমডিসির অনুমতি ছাড়াই বাংলাদেশে মোটা অংকের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন। সরকার সেদিকে কোনো নজর দিচ্ছে না। বিএমডিসির অনুমতি ছাড়া ভারতীয় চিকিৎসকরা কীভাবে চিকিৎসা দিচ্ছেন প্রশ্ন রাখেন তিনি। বৈষ্যম্যবিরোধী আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ ছাত্রদলকর্মী মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। গুলিবিদ্ধ হয়ে আহত

হওয়ার পর থেকেই তারেক রহমানের আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চলছে। ডা. রফিক বলেন, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন, তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডা. ইউনুস আলী, ডা. নবিদ আলম, ডা. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ