বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিএনপির দায়ের করা ২০১৮ সালের নির্বাচনকেন্দ্রিক একটি মামলায় কারাবরণ করতে গিয়ে চিকিৎসা অবহেলার চরম মূল্য দিতে হলো পেকুয়ার নাজিমুদ্দিন নাজুকে। উচ্চমাত্রার ডায়াবেটিসে আক্রান্ত এই নির্দোষ ব্যক্তি সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত নিজের পা হারালেন—যা রাষ্ট্রীয় নিষ্ঠুরতা ও প্রতিহিংসামূলক রাজনীতির এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। গত ৫ আগস্টের পর পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোদারপাড় এলাকার বাসিন্দা নাজিমুদ্দিন নাজু বিএনপির দায়ের করা একটি তথাকথিত মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় আদালতে হাজির হলেও মানবিক বিবেচনায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। স্থানীয়দের ভাষায়, এটি ছিল সম্পূর্ণ অমানবিক ও অযৌক্তিক সিদ্ধান্ত। কারাগারে থাকার সময় নাজিমুদ্দিনের শারীরিক অবস্থার দ্রুত

অবনতি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের অভাবে তার অবস্থা মারাত্মক রূপ নেয়। একপর্যায়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার বাম পায়ে গ্যাংগ্রিন শনাক্ত করেন। জীবন রক্ষার শেষ উপায় হিসেবে চিকিৎসকদের বাধ্য হয়ে তার পা কেটে ফেলতে হয়। নাজিমুদ্দিনের পরিবার অভিযোগ করেছে, সময়মতো চিকিৎসা ও হাসপাতালে স্থানান্তর করা হলে এই ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব ছিল। তাঁদের দাবি, রাজনৈতিক মামলায় কারাবন্দি করার পর তাকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, নাজিমুদ্দিনের ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। বরং দেশজুড়ে বিএনপির দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলার মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের

হয়রানি, নির্যাতন ও প্রতিশোধপরায়ণ রাজনীতিরই একটি নির্মম উদাহরণ এটি। এই ঘটনায় মানবাধিকারকর্মী ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন—একজন গুরুতর অসুস্থ বন্দির চিকিৎসা নিশ্চিত করা কি রাষ্ট্রের দায়িত্ব নয়? রাজনৈতিক বিদ্বেষের বলি হয়ে আর কত মানুষকে এমন অমানবিক পরিণতির শিকার হতে হবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা