বাল্যবন্ধুকে ঘিরেই সন্দেহ, গ্রেপ্তার জরেজ ও এক নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫
     ১১:৩৫ অপরাহ্ণ

আরও খবর

সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা?

গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা

গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন

পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট

অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী

২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত!

বাল্যবন্ধুকে ঘিরেই সন্দেহ, গ্রেপ্তার জরেজ ও এক নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১১:৩৫ 58 ভিউ
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে ড্রাম থেকে ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় তাঁরই বাল্যবন্ধু জরেজ মিয়াকে সন্দেহ করছে পুলিশ। বৃহস্পতিবার নিহতের বোন আনজিরা বেগম শাহবাগ থানায় যে মামলা করেন, তাতেও আসামি জরেজ মিয়া। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, কুমিল্লার দাউদকান্দি থেকে এ ঘটনার হোতা জরেজ মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড। অন্যদিকে র‌্যাব-৩ জানায়, ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা মামলায় জরেজের প্রেমিকা শামীমা বিভিন্ন আলামতসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের পর আশরাফুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কান্নায়

ভেঙে পড়েন স্বজনরা। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, সিসিটিভির ফুটেজসহ তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। শুক্রবার রংপুরের বদরগঞ্জের গোপালপুর নয়াপাড়া গ্রামে আশরাফুলের বাড়িতে দেখা যায়, স্বজনরা আহাজারি করছেন। তাদের সান্ত্বনা দিচ্ছেন প্রতিবেশীরা। স্বামীর শোকে লাকী বেগম অসুস্থ হয়ে পড়েছেন। সপ্তম শ্রেণি পড়ুয়া বড় মেয়ে তাসমিন জাহান আশফি বাকরুদ্ধ। তার পাশে বসেই কাঁদছে ছোট ছেলে প্রথম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল হোসাইন। স্বজনরা জানান, আশরাফুলের বাল্যবন্ধু গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে জরেজ মিয়া। ১০ বছর আগে জরেজ মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে দেশে ফিরে দুজন একসঙ্গে চলাফেরা শুরু করেন। এবার জাপান যাওয়ার চেষ্টা করছিলেন জরেজ। আশরাফুলের কাছে ১০ লাখ

টাকা ধার চেয়েছিলেন। আশরাফুলও আশ্বাসও দিয়েছিলেন। আশরাফুলের বাবা আবদুর রশিদ রংপুরের একটি হাসপাতালে ভর্তি। গত মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে বাবাকে দেখে বন্ধু জরেজসহ ঢাকার উদ্দেশে রওনা হন। বারবার মূর্ছা যাচ্ছেন আশরাফুলের মা এছরা খাতুন। জ্ঞান ফিরতেই তিনি কাঁদতে থাকেন, ‘মোর বাবাক ওই জরেজই মারচে। গত এক মাস থাকি এই বাড়িত ওর আসা-যাওয়া মোর ভালো মনে হয় নাই। মোর সোনার টুকরা বাবাটাক যায় মারচে, মুই উয়ার ফাঁসি চাও।’ বাবা আবদুর রশিদ বলেন, ‘ঢাকায় যাওয়ার আগে আশরাফুল হাসপাতালে আমাকে দেখতে এসেছিল। ওর সঙ্গে জরেজকে দেখে যেতে নিষেধ করেছিলাম। ও বলেছিল, বাবা সমস্যা নাই, আমার লোক আছে। তারা হাসপাতালের বিল পরিশোধ করে তোমাকে বাড়ি নিয়ে

যাবে। আমি তো বাড়ি ফিরছি; আমার বাবা ফিরল না।’ আশরাফুলের প্রতিবেশী জাহিদ হোসেন বলেন, প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করেন আশরাফুল। তিনি ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশে পণ্য আমদানি-রপ্তানি করতেন। ভালো আচরণসহ সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকায় সবাই তাঁকে ভালোবাসত। এজহারে বলা হয়, জরেজ পূর্ব কোনো শত্রুতার জেরে অথবা ব্যবসায়িক টাকা আত্মসাৎ করতে অজ্ঞাত ব্যক্তিদের সহযোগিতায় পরিকল্পিত খুনের শিকার হতে পারে। আশরাফুলের স্ত্রী বলেন, আটকে থাকা ব্যবসার টাকা তোলার জন্য মঙ্গলবার জরেজকে নিয়ে ঢাকা যায় আশরাফুল। বুধবার বিকেল ৫টা পর্যন্ত ফোনে যোগাযোগ ছিল। এরপরে দফায় দফায় ফোন দিলে রিসিভ করেন জরেজ। আশরাফুলের সঙ্গে কথা বলতে চাইলে একক সময় একেক কথা বলেন তিনি। কখনও বলেন আশরাফুল

আমার কাছে ফোন রেখে কালেকশনে গেছে; কখনও বলেন, ওর ফোনটা ড্রেনে পেয়েছি, কোথায় আছে জানি না। বৃহস্পতিবার সন্ধ্যায় কথা আছে বলে জরেজের স্ত্রীকে বাড়িতে ডেকে নিই। সে জরেজকে ফোন দিলে, একই ধরনের কথা বলেন। পরে তাঁর স্ত্রী আমাকে বলেন, কী ঘটেছে, রাতে মোবাইলে খবর পাওয়া যাবে। আশরাফুলের শ্যালক রেজওয়ান মিয়া জানান, পাওনা টাকা না দেওয়ায় বছর পাঁচেক আগে আশরাফুল টেকনাফের ব্যবসায়ী আবদুস সামাদের নামে মামলা করেন। পরে ওই ব্যবসায়ী জেলও খাটেন। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে আশরাফুল টাকা আনতে ঢাকা যান। যাওয়ার আগে কোল্ডস্টোরেজের সাত হাজার বস্তা আলু বিক্রি করে তিন লক্ষাধিক টাকা সঙ্গে নিয়েছিলেন। সবকিছুই জানতেন জরেজ। তিনি বলেন,

‘ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে হয়তো জরেজই নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সঠিক তদন্তের মাধমে হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ