বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ, সম্পাদক আনোয়ারুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫
     ৫:৩৩ অপরাহ্ণ

বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ, সম্পাদক আনোয়ারুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৫:৩৩ 119 ভিউ
বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ডা. মোর্শেদ ও ডা. আনোয়ারুল প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটি এ ফলাফল ঘোষণা করে। ডা. মোর্শেদ উদ্দীন আকন্দকে সভাপতি এবং ডা. আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে ডা. রোনে সুজন ক্লোদ সরকার ও ডা. জোনায়েদ হাকিম, কোষাধ্যক্ষ পদে আবুল বাশার মো. মহিবউল্লাহ, যুগ্ম-সম্পাদক পদে মো. তৌফিক এলাহি, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক পদে জেসমিন নূর, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক পদে ডা. রুবাইয়াৎ হাসান চৌধুরী ও সহকারী সম্পাদক পদে ডা. হাসিনা আলম বিজয়ী হয়েছেন। এ ছাড়া

নির্বাহী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ডা. স্যালী সামিয়া খান, খালেদা খাতুন, ডা. ফারিবা রশীদ, ডা. আয়শা নূর, ডা. মো. কায়সার মাহমুদ, ডা. আযলান মনির ও ডা. মুহাম্মদ ইব্রাহিম খলিল। অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. পারভীন আক্তার খানম। কমিটির সদস্য হিসেবে ছিলেন মো. আব্দুল আজিজ ও ডা. মোহাম্মদ পারভেজ রশীদ। সংগঠনটি জানিয়েছে, প্রায় ৬০০ জন চিকিৎসক ও অফিসার নিয়ে গঠিত বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিকিৎসা সেবা ও এর মান উন্নয়ন সংরক্ষণ এবং বারডেম হাসপাতালের প্রশাসনের সহযোগী হিসাবে কাজ করে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস