বাবুই ছানাগুলোর কান্না শুনল না কেউ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

বাবুই ছানাগুলোর কান্না শুনল না কেউ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
গাছটি ছিল বাবুই পাখিদের শত শত ছানার আশ্রয়স্থল। বিকেলের রোদে তালপাতার ফাঁকে উঁকি দিত তাদের ছোট্ট মাথাগুলো, কিচিরমিচির শব্দে মুখরিত হতো চারিপাশ। শুক্রবার (২৮ জুন) বিকেলে সেই তালগাছটি কেটে ফেলার পর মুহূর্তেই থেমে যায় সব। ছিন্নভিন্ন হয়ে মাটিতে পড়ে থাকে বাসা, ডিম, আর নিথর ছানাগুলোর নিথর দেহ। কেউ শুনতে পায়নি তাদের কান্না! কেউ এগিয়ে আসেনি বাঁচাতে! ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখিরা বাসা ছিল। স্থানীয়রা জানান, গাছটিতে শতাধিক বাসা, ডিম ও ছানা ছিল। সেই গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি কিনে কেটে ফেলেন। গাছ কাটার সঙ্গে সঙ্গেই ধসে পড়ে বাবুইদের সেই ‘গৃহনির্মিত শহর’।

নিচে পড়ে ডিম ফেটে যায়, ছানাগুলো মরে যায় বা মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা ছুটে এসে মাটিতে পড়ে থাকা বাসা আর ছানাগুলোর বেদনাবিধুর দৃশ্য দেখেন। অনেকেই কান্না চাপিয়ে রাখতে পারেননি। স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, এই গাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল শত প্রাণের আবাস। যারা এটা কেটেছে, তারা নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রজননের সময় গাছ কেটে শত শত ছানা মেরে ফেলা কতটা অমানবিক হলে সম্ভব! এ ঘটনায় স্থানীয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তবে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, আমরা বিষয়টি জেনেছি। বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে

বন্যপ্রাণি সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশবান্ধব ও সংরক্ষিত পাখি। এই পাখিরা নিপুণভাবে বাসা তৈরি করে, যা শুধু নিরাপদ আশ্রয় নয়, প্রকৃতির এক অনন্য সৌন্দর্যও। ডালে ঝোলানো তাদের বাসা গ্রীষ্ম-বর্ষার প্রকৃতিকে আলাদা মাত্রা দেয়। তাই এদের এভাবে হত্যা করা শুধু অবৈধ নয়, এক ধরনের সাংস্কৃতিক ও পরিবেশগত ধ্বংস। পরিবেশবাদীরা বলছেন, এই ঘটনার দায় শুধু গাছ কাটায় জড়িত ব্যক্তিদের নয়, এটি পুরো সমাজ ও প্রশাসনের ব্যর্থতা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল