বাবর আজমকে ছাড়িয়ে কোহলির রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

বাবর আজমকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারের আইপিএলে ৯ ইনিংসের ৫টিতে ফিফটি হাঁকালেন কোহলি। বৃহস্পতিবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৮ চার ও ২ ছক্কায়। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন কোহলি (৬২), ছাড়িয়ে গেলেন পাকিস্তানের বাবর আজমকে (৬১)। এই তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২), ফাফ ডু প্লেসি (৫২)। আগে-পরে ব্যাটিং মিলিয়ে বিশ ওভারের ক্রিকেটে কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি। এখানে তিনি

ছাড়িয়ে গেছেন গেইলকে (১১০)। তার ওপরে আছেন কেবল অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার (১১৭)। এই ১১১টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের মধ্যে কোহলির সেঞ্চুরি ৯টি ও ফিফটি ১০২টি। ১০৯টি ফিফটি নিয়ে তার ওপরে শুধু অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণে জাতীয় দলকে বিদায় জানিয়ে দেওয়া কোহলি সবশেষ ছয় ইনিংসের চারটিতেই করলেন ফিফটি। এবারের আইপিএলে সব মিলে ৯ ইনিংসে তার ফিফটি হলো পাঁচটি, ঘরের মাঠ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চার ইনিংসে প্রথম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু