‘বাবরের চেয়ে ভালো কে আছে পাকিস্তানে?’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

‘বাবরের চেয়ে ভালো কে আছে পাকিস্তানে?’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাবর আজমকে সরাসরি ‘ভণ্ড’ বলেছেন শোয়েব আক্তার। মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির থেকে ইনজামামুল হকসহ আরও যারা সাবেক আছেন—তাদের প্রায় সবাই তুলোধুনো করেছেন বাবরকে। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসও সমালোচনায় সামিল হয়েছেন। তবে ব্যতিক্রম সালমান বাট। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মনে করেন, একটু বেশি বেশিই সমালোচিত হচ্ছেন বাবর। তিনি এও মানছেন, বাবরের ফর্ম নেই। তবে তার চেয়ে এই মুহূর্তে বা আগে কে এমন করে ব্যাটিং করতে পারছিলেন। সাবেক যারা রাগঢাক না রেখেই সমালোচনা করছেন তাদেরও একহাত নিয়েছেন সালমান। সত্যিই বাবর ধুঁকছেন। একসময় যার ব্যাটে সেঞ্চুরির দেখা পাওয়া যেত হরহামেশা, সেই বাবর শতকখরায় কাটাচ্ছেন প্রায় দুই বছর। এই সময়ে ২৩টি ওয়ানডে খেলেছেন, পেয়েছেন মোট

৯টি ফিফটি। গড়ও ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফিফটি পেয়েছেন। তবে সমালোচনা অন্য জায়গায়। বাবরের ব্যাটিং স্টাইল পছন্দ না অনেকের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ বল খেলে পেয়েছেন ফিফটি। যা দলের জন্য আখেরে ভালো কিছু বয়ে আনেনি। এরপর থেকেই সমালোচনা। পাকিস্তান ট্রফির মিশনে ছিটকে যাওয়ায় তা বেড়েছে দৈর্ঘ্যে-প্রস্তে। বাবরের পাশে দাঁড়িয়েছেন সালমান বাট— সংগৃহীত ছবি সালমানের মতে, যার কাছে প্রত্যাশা বেশি তিনি ব্যর্থ হলে সমালোচনা হবেই। কিন্তু পাকিস্তানের সাবেক যারা আছে তারা বুদ্ধিসুদ্ধি সরিয়ে রেখে বাবরকে আক্রমণ করছে। সাবেক তারকা ব্যাটার বলেছেন, ‘৯ সেঞ্চুরি ও ২৬ ফিফটিতে বাবরের টেস্ট ব্যাটিং গড় ৪৪.৫ (আসলে ৯ সেঞ্চুরি ও ২৯ ফিফটি, গড় ৪২.৭৭)। ওয়ানডেতে তার গড় ৫৬.৭২ (৫৫.৫০), সেঞ্চুরি

১৯টি, ফিফটি ৩৫টি। টি-টোয়েন্টিতে তার গড় ৪১ (আসলে ৩৯.৮৩), স্ট্রাইক রেট ১২৯। এই পরিসংখ্যান কি খারাপ? আমাকে একজন দেখান, গত ২০ বছরে যার পরিসংখ্যান বাবরের চেয়ে ভালো। একজনও কি আছে?’ বাবরের চেয়ে ভালো বিকল্প পাকিস্তানে নেই, এই কথাটিই বোঝাতে চান সালমান, ‘ম্যাচ জেতানো ক্রিকেটার হিসেবে এখন যারা (সাবেক ক্রিকেটার) চেষ্টা করছে নিজেদের তুলে ধরার। তাদের সবার পুরো ক্যারিয়ার মিলিয়ে দেখুন, কয়টা ম্যাচ জেতাতে পেরেছে। আমার মনে হয়, এই তুলনাটা করা জরুরি। বোধসম্পন্ন কথা বলুন। আমাদের তো কোহলি বা উইলিয়ামসন নেই। বাবর অবশ্যই কোহলি নয়, তবে সে আমাদের সেরা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার