বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫
     ৯:৪৯ পূর্বাহ্ণ

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ৯:৪৯ 45 ভিউ
শেরপুর সদরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩০ কেজির ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সদরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। আটক নজরুল ইসলাম (৩৫) সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের একাব্বর হাজির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ডিলার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কৌশলে গ্রাহকদের না দিয়ে স্থানীয় বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করে আসছেন। আজ গ্রাহকদের এসব চাল স্থানীয় জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অবৈধভাবে মজুত করছিলেন নজরুল। এনএসআইর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় ৩০ কেজির ২৪৮টি বস্তায় সাত হাজার ৪৪০ কেজি বা

প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে পুলিশ। একইসঙ্গে আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪