বাউলশিল্পীদের উপর হামলা, আবুল সরকারের মুক্তি দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

বাউলশিল্পীদের উপর হামলা, আবুল সরকারের মুক্তি দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন বাউলশিল্পীসহ সংস্কৃতিকর্মীরা৷ এসব ঘটনায় প্রতিবারই তৌহিদী জনতার বিরুদ্ধেই উঠছে অভিযোগে আঙুল৷ [প্রতীকী ছবি] -- ইউ এস বাংলা
মানিকগঞ্জে রোববার ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা' ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং গ্রেপ্তার আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এই হামলার ঘটনা ঘটে৷ এতে বাউল আবুল সরকারের তিন অনুসারীসহ মোট চার জন আহত হয়েছেন৷ ‘বাউলের বক্তব্য আংশিকভাবে প্রচার করে পরিবেশ ঘোলাটে করা হয়’ বাউলশিল্পী আবুল সরকারের সহকারি বাউলশিল্পী রাজু সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল৷ এটা দেখেই তারা আমাদের কর্মসূচির সময় কর্মসূচি দিয়েছে৷ তারপরও আমরা কিন্তু আমাদের কর্মসূচি দুই ঘন্টা পিছিয়ে ১১টায় নিয়েছিলাম৷ তারপরও তারা আমাদের উপর হামলা চালিয়েছে৷ আমরা শান্তি চাই, হানাহানি নয়৷ আমরা আবুল সরকারের মুক্তি চাই৷ কারও সঙ্গে আমরা বিবাদে জড়াতে চাই না৷'' বাউলশিল্পীআবুল সরকারের

বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের কর্মসূচি ছিল পূর্বঘোষিত৷ বরং তারা অল্প কয়েকজন লোক নিয়ে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে৷ আমরা বাধা না দিলে অনেক বেশি মানুষ আহত হতেন৷ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি৷ যেভাবে ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে যাত্রাপালা হয়৷ সেখানে বাউলশিল্পী আবুল সরকার যাত্রাপালার মধ্যেমৌলবাদ নিয়ে কথা বলেন৷ মাজার ভাঙা নিয়েও কথা বলেন৷ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়৷ এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল৷ আমাদের

কর্মসূচি ছিল পূর্বঘোষিত: মুফতি মো. আবদুল্লাহ শুক্রবার সকালে তাকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়৷ ওইদিন দুপুরে ধর্ম নিয়ে তার মন্তব্যের প্রতিবাদে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহসহ পাঁচ জন একটি মামলা দায়ের করেন৷ মামলায় তারা উল্লেখ করেছেন, ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আবুল সরকার৷ ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেওয়া হয়৷ বাউলশিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে ওইদিন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ‘আলেম-ওলামা ও তৌহিদি জনতা'র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়৷ এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আবদুল্লাহ আল ফিরোজসহ কয়েকজন বক্তব্য দেন৷ আবুল

সরকারের সহকারি শিল্পী রাজু সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আবুল সরকারের পালাগানের পুরো বক্তব্য প্রচার না করে একটি গোষ্ঠী তার বক্তব্য আংশিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে পরিবেশ ঘোলাটে করছেন৷ মহান আল্লাহ পাকের তিনটি সৃষ্টির মধ্যে কোনটি আগে করা হয়েছে, প্রতিপক্ষ বাউলশিল্পীকে এমন প্রশ্ন করেছিলেন আবুল সরকার৷ মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেননি৷ ওই অনুষ্ঠানে মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলেছিলেন৷ ওই গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে আবুল সরকারের পালাগানের মন্তব্যের ভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান