বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার আহবায়ক কমিটি গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার আহবায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন এবং বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহানের উপস্থিতিতে ৮ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির। এর আগে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কয়েক দফা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় কমিউনিটির শ্রমজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিবিদ এবং এলিটদের মতামত নেওয়া হয়। উক্ত মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার প্রস্তাবনা আসে। অয়ন আমানের প্রস্তাবনায় সকল সদস্য বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি

গঠনের পক্ষে মত দিলে উক্ত সভায় বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক উক্ত কমিটি আগামী সেপ্টেম্বর ২০২৫ (০৩ মাস)-এর মধ্যে সাধারণ সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দৈনিক যুগান্তরের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবিরকে আহবায়ক ও দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি মো. আরিফুল ইসলামকে সদস্য সচিব ও দৈনিক কালের কণ্ঠ ও ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি বশির আহমেদ

ফারুক, ইমরান হাসান ও সুমনসহ কমিউনিটির শ্রমজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিবিদ ও এলিটদের বৃহৎ একটি অংশ। উপস্থিতরা বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার নবগঠিত আহবায়ক কমিটির সফলতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল