বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে ভয়ে ছিলেন হাথুরু! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে ভয়ে ছিলেন হাথুরু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
গেল বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেহারাও পালটে যায়। বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় দলের তখনকার কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত গত বছরের অক্টোবরে ‘বিতর্কিত’ এই লংকান কোচকে বিদায় করে বিসিবি। কিন্তু বাংলাদেশ ছাড়ার সময় কেমন ছিল হাথুরুসিংহের অবস্থা? সম্প্রতি ‘কোড স্পোর্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সে সময়টি নিয়ে নিজের ভাষ্য জানিয়েছেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। অন্তর্বর্তী সরকারের তখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা। সেই সময়ের অবস্থা নিয়ে হাথুরু বলেন, ‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল- তোমার চলে যাওয়া

উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে? এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই।’ তিনি বলেন, ‘সাধারণত বাংলাদেশে ভ্রমণের সময় আমার সঙ্গে একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী থাকে। কিন্তু তিনি (বিসিবির সিইও) বললেন, আজ কি তুমি তোমার বন্দুকধারী এবং তোমার ড্রাইভারকে পেয়েছ? আমি বললাম, না, শুধু ড্রাইভার এসেছে। এরপর বাংলাদেশ ছাড়ার জন্য টাকা জোগার করতে আমি ব্যাংকে গিয়েছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ ছিল-একজন খেলোয়াড়কে (নাসুম আহমেদ) লাঞ্ছিত করার দায়ে চন্ডিকাকে বরখাস্ত করা হয়েছে।’ লংকান এই কোচ আরও বলেন, ‘যখন বিষয়টি নজরে এলো, তখন ব্যাংক ম্যানেজার বললেন, ‘কোচ, আমি তোমার

সাথে যাব। রাস্তায় মানুষ তোমাকে দেখে ফেললে তা তোমার জন্য নিরাপদ হবে না। আমি আরও আতঙ্কিত হতে পড়ি। আমার এক বন্ধু আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইট ধরতে বিমানবন্দরে নিয়ে যায় এবং আমি টুপি এবং হুডি পরে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করি। কারণ, দেশ ছেড়ে যাওয়ার অভিযোগে তারা আমাকে গ্রেফতার করতে পারত।’ হাথুরুসিংহের এই সাক্ষাৎকারের ব্যাপারে এখনো মন্তব্য করেনি বিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে