বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৫

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৫ |
জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ‘ফরেন প্রেস সেন্টার’-এ ২৪ সেপ্টেম্বর অপরাহ্নে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ‘দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এগিয়ে নেয়া’ (Advancing U.S. Engagement in South and Central Asia) শীর্ষক এক প্রেসব্রিফিংয়ে এ সংবাদদাতার প্রশ্নের জবাবে জানানো হয়, সকলের কাছে গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের আন্তরিক উদ্যোগকেও স্বাগত জানিয়েছে মার্কিন প্রশাসন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কর্তৃক চীনের সাথে সম্পর্ক তৈরী এবং চীন থেকে যুদ্ধ-সরঞ্জাম ক্রয়ের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বহুবছরের স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুকে বিপজ্জনক অবস্থায় নিপতিত করা হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্টেট

ডিপার্টমেন্টে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া নিয়ে কর্মরত একজন সিনিয়র ক’টনীতিক আরো বলেছেন, ট্রাম্প প্রশাসন সকলের সাথে সম্পর্ক অটুট রেখে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে চায়। এ ব্রিফিংয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে কিনা জানতে চাইলে ঐ জ্যেষ্ঠ ক’টনীতিক জানান যে, যখোনই কোন দেশের আচরণে প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়ে উঠেন তখোনই তিনি তার প্রকাশ ঘটাতে দ্বিধা করেন না। কারণ তিনি জবাবদিহিতা ও স্বচ্ছ্বতায় বিশ্বাসী। একইভাবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক বজায় রেখেই দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ওয়াশিংটন ও নয়াদিল্লীর আন্তরিকতায় কমতি নেই। এ সময় পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তানের সাথে পরিস্থিতির ওপরও স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তারা কথা বলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় ১৫ মিনিটের হ্যাটট্রিকে ১,০০০ গোলের আরও কাছে রোনালদো পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা