মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ October, ২০২৬

মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ |

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে ২০০ জন শিক্ষার্থীর হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর সকালে সদর উপজেলার ২৬ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বন্ধুসভা। একই সঙ্গে বিদ্যালয়ের আঙিনায় বন্ধুসভার সদস্যদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা

থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমা দাশ। এ সময় মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, উপদেষ্টা ও প্রতিনিধি অজয় কুন্ডু, সভাপতি আঞ্জুমান জুলিয়া, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আন্না আক্তার ও দপ্তর সম্পাদক সোহাগ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা পুরো আয়োজনে অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় ১৫ মিনিটের হ্যাটট্রিকে ১,০০০ গোলের আরও কাছে রোনালদো পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের! টুঙ্গিপাড়ায় কলেজের রড-গ্রিল, নির্মাণসামগ্রী চুরির দায়ে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা অনিয়মের অভিযোগে শনিবার জামায়াতের বিক্ষোভের ডাক সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ