লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ October, ২০২৬

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৬ |

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিকের সন্ধানে নেমেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে লন্ডন পুলিশ। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। তাদের সঙ্গে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন,

তবে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। কিশোরীর ভাষ্যমতে, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তির সঙ্গে তার দেখা হয় এবং পরে তারা তাকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর এক পথচারী তাকে উদ্ধার করেন।

তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, “শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। তাঁদের একজন যুক্তরাজ্যে রয়েছেন এবং অন্যজন বাংলাদেশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।”

এছাড়া তিনি ওই দুই ব্যক্তিকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, “ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাঁদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, পরিচয় গোপন রেখে ক্রাইম স্টপার্সের কাছে তথ্য দেওয়া যাবে।

বিজ্ঞাপন

লন্ডন পুলিশ অভিযুক্তদের ছবি ও পরিচয় প্রকাশ করেছে। এ ঘটনায় কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়া ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে ফোন করে পরিচয় গোপন রেখে ক্রাইম স্টপার্সকে

তথ্য দেওয়া যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ কৃষিমন্ত্রী সারসংকট নিয়ে বললেন, ‘এখানে দুষ্টু লোক আছে’ আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন: কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম বৈঠক ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে রাজপথে হাজারো মানুষ সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’ প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ মিরপুরের স্পিন উইকেটে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর