পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ October, ২০২৬

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ |
সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সুস্থ অবস্থায় বাসা থেকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। প্রিন্সকে হাসপাতালে আনার পর সেখানে ছুটে আসেন তার স্বজনেরা। ছেলের এমন শারীরিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। পুলিশের উদ্দেশে বিলাপ করতে করতে তিনি বলেন, “আমি আপনাকে আমার সুস্থ ছেলে দিয়েছি, তার এই অবস্থা কেন হয়েছে?” এ সময় প্রিন্সকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)

ফরিদকে নির্বিকার অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিটের দিকে সুনামগঞ্জ শহরের নিজ বাসা থেকে প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবার জানায়, গ্রেপ্তারের সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তবে থানায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবার জানায়, সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া জিজ্ঞাসাবাদের নামে প্রিন্সের ওপর শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে পুলিশ তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার আগেই প্রিন্সের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর তাকে সেখানে রেখে পুলিশ সদস্যরা চলে যান। এরপর স্বজনেরা হাসপাতালে এসে তার

এমন অবস্থা দেখতে পান। ঘটনাটি নিয়ে প্রিন্সের পরিবারের সদস্য ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। তবে কী কারণে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না এবং থানায় তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানা-পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত এসআই জাকারিয়া এবং প্রিন্সকে হাসপাতালে নিয়ে আসা এএসআই ফরিদের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান