বাংলাদেশের মানুষ কাজের জন্য কোন কোন দেশে যাচ্ছে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের মানুষ কাজের জন্য কোন কোন দেশে যাচ্ছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশি কর্মীরা বিশ্বের ১৬৮টি দেশে কাজ করছেন বলে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বাস্তবে প্রতিবছর বেশির ভাগ কর্মী মাত্র ১০টি দেশে অভিবাসিত হয়ে থাকেন। গত ৫ বছরে ৯৭ শতাংশ কর্মী ১০টি দেশেই গেছেন। চলতি বছর যাওয়া কর্মীর ৯০ ভাগই গেছেন নির্দিষ্ট ৬টি দেশে। আজ শনিবার রাজধানীর প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। রামরুর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছর যাওয়া কর্মীদের মধ্যে ৬০ ভাগের গন্তব্য ছিল সৌদি আরব। মালয়েশিয়ায় গেছেন ১০.৩০ শতাংশ, কাতারে ৭.৫৬ শতাংশ, সিঙ্গাপুরে ৫.৭৬ শতাংশ, সংযুক্ত আরব

আমিরাতে ৫.২০ শতাংশ ও জর্দানে ১.৫৪ শতাংশ কর্মী গেছেন। রামরু বলছে, অর্থনৈতিক অস্থিরতায় অভিবাসন ৩০ শতাংশ কমে গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৯ লাখ ৬ হাজার ৩৫৫ জন কর্মী বিদেশে গেছেন। যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০.৮০ শতাংশ কম। গত এক বছরে বিদেশে নারীর কর্মী ২২ শতাংশ কমেছে বলে গবেষণা প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদন বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত নারীর অংশগ্রহণ ২২ শতাংশ কমেছে। ২০২৪ সালের জানুয়ারি হতে নভেম্বর পর্যন্ত ৫৪ হাজার ৬৯৬ জন নারীকর্মী কর্মের উদ্দেশ্যে বিদেশে গেছেন। এ বছরের মোট অভিবাসীর ৬.৩ শতাংশ ছিলেন নারী। করোনাকাল বাদ দিলে গত ১০ বছরে এটি নারী অভিবাসনের সর্বনিম্ন

রেকর্ড। শোভন কর্মক্ষেত্রের অনিশ্চয়তার কারণে নারীকর্মীরা অভিবাসনে উৎসাহ হারিয়ে ফেলছেন। প্রতিবেদনে আরো বলা হয়, পূর্ববর্তী বছরগুলোর মতোই এ বছরেও জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সর্বাধিকসংখ্যক নারীকর্মী সৌদি আরবে অভিবাসিত হয়েছেন। চলতি বছর সৌদি আরবে গেছেন ৩৫ হাজার ৫৩৮ জন। জর্দানে গেছেন ২ হাজার ১২৪ জন। এ ছাড়া কাতার, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং, জাপানেও নারীরা অভিবাসিত হয়েছেন। তবে হংকং, জাপান ইত্যাদি দেশে যাওয়া নারী কর্মীর সংখ্যা নগণ্য। রামরুর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে যারা কর্মের উদ্দেশ্যে বিদেশ পাড়ি জমিয়েছেন তাদের মধ্যে ৪ দশমিক ৫৯ শতাংশ পেশাজীবী, ২৩ দশমিক ৬২ শতাংশ দক্ষ, ১৭ দশমিক ৫৬ শতাংশ আধাদক্ষ এবং ৫৪ দশমিক ২৩ শতাংশ স্বল্প

দক্ষ কর্মী রয়েছেন। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রামরুর পরিচালক মেরিনা সুলতানা, সিনিয়র অফিসার মো. পারভেজ আলম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’