বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ১০:০৬ অপরাহ্ণ

বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 87 ভিউ
বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকাল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) ওয়াশিংটনের হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন তিনি। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিকসহ উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বক্তব্যের শুরুতেই আজকের দিনকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করে ট্রাম্প বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে।

বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো ‘বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়’। ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন। সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেন। বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন, চীন বাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি। এরমধ্যে বাংলাদেশের নামও উচ্চারণ করেন ট্রাম্প। এক বাক্যে তিনি বলেন, ‘বাংলাদেশ,৭৪ শতাংশ (শুল্ক) দেখুন কী চলছে।’ এই দেশগুলো মার্কিন পণ্য প্রবেশে যে শুল্ক নিত ট্রাম্প পারস্পরিক শুল্ক হিসেবে তাদের কাছ থেকে ‘অর্ধেক পরিমাণ শুল্ক’ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ যেহেতু ৭৪ শতাংশ নিত,

সেটির অর্ধেক হিসেবে তিনি এখন থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন। যা আগে গড়ে ১৫ শতাংশ করে ছিল। নতুন করে শুল্ক আরোপের ঘোষণাকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’ এবং আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন হিসেবে স্মরণ করা হবে। আগে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে। এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাসত্ত চুরিসহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, তৈরি পোশাকে বাংলাদেশের প্রধান

দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র, যেখানে বছরে রপ্তানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার। তবে গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলার ছিল। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের নতুন করে উচ্চ মাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর