বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে মোট ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশিসহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে। কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, অভিবাসনপ্রত্যাশী এই দলটি প্রায় ৩০০ জনের ছিল। প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়—প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন। তিনি আরও জানান, এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে,

তবে বাকি দুটি নৌকার অবস্থান এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক। পুলিশ কর্মকর্তা আদজিল আরও জানান, প্রায় এক মাস আগে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন। সূত্র: মালয়মেইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস