বাংলাদেশকে ২০০ রানও করতে দিতে চায় না জিম্বাবুয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশকে ২০০ রানও করতে দিতে চায় না জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
সিলেট টেস্টের প্রথম ইনিংসে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। নয়তো এই টেস্টে অন্তত বাংলাদেশকে এগিয়ে রাখতেই পারতেন আপনি। অব্যশ সেই ঘাটতি অনেকটাই দ্বিতীয় ইনিংসে পুষিয়ে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিন শেষে এগিয়ে ১১২ রানে। যা অন্তত আশা দেখাচ্ছে স্বাগতিকদের। তবে বাংলাদেশকে আর খুব বেশি রান করতে দিতে চায় না জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সে কথায় জোর গলায় শোনিয়ে গেছেন দলটির তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। জানিয়েছেন বাংলাদেশকে ২০০ রানের নিচেই আটকে ফেলতে চায় তার দল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেটের ৩টিই তুলে নেওয়া মুজারাবানি নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘২০০–এর নিচে রাখতে পারলেই ভালো

হয় (লক্ষ্য)। তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না, উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’ ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ৪৪ ওভারের দিনে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে স্কোরবোর্ডে। উইকেটে এখনো অধিনায়ক শান্ত ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ৬০ বলে ২১ রান নিয়ে। হাতে আরও ৬ উইকেট। যেখানে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দিতে চায় জিম্বাবুয়ের বোলাররা। তবে তৃতীয় দিনটি যে কঠিন ছিল সেটা মানতে দ্বিধা করেননি মুজারাবানি। তারকা এই পেসার বলেন, ‘আমাদের জন্য আজ

কঠিন দিন ছিল। বাংলাদেশ কঠিন লড়াই করেছে। তবে যা হয়েছে, খারাপ হয়নি।’ তবে এখনো তাঁরা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেসারের, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। ম্যাচে আরও অনেক সময় বাকি আছে। আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু