ববিতে সমন্বয়কের ওপর হমালা, দ্রুত বিচারের দাবি মানবাধিকার সংগঠনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ববিতে সমন্বয়কের ওপর হমালা, দ্রুত বিচারের দাবি মানবাধিকার সংগঠনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাবেক সমন্বয়ক ইমরান আল-আমিন এর ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার। সেই সাথে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবী জানিয়েছে এ সংগঠনটি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক মুকুল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধানতম দায়িত্ব হলো ভিন্নমতকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা এবং সেখান থেকে যতটুকু সত্য ও বস্তুনিষ্ঠ ততটুকু নিঃসংকোচে গ্রহণ করা। কিন্তু ইমরান আল আমিনের উপরে হামলার ঘটনা সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ, যা বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন। কোন ভাবেই মতামত প্রদানের অপরাধে কাউকে শারীরিক বা

মানসিকভাবে হেনস্থা করার অধিকার অন্য কেউ সামার্থন করে না।’ বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সকলেরই ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের উপর। অতিদ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। উল্লেখ্য, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভিসি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শিবিরকর্মী ট্যাগের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমরান আল-আমিন এর ওপর হামলা চালানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার