বন্যার পূর্বাভাস, ১০ জেলায় তাপপ্রবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫

বন্যার পূর্বাভাস, ১০ জেলায় তাপপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ |
জুন মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পাশাপাশি দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। সোমবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপেও পরিণত হতে পারে। মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতির পাশাপাশি সারা দেশে ভারি বৃষ্টি ঝরেছে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস মিলেছে ওই পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর

বলছে, জুন মাসে বিচ্ছিন্নভাবে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। চলতি মাসে দেশে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। ১০ জেলায় তাপপ্রবাহ কয়েকদিন বৃষ্টির স্বস্তি শেষে দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন,

এখন খুলনায় আছে; আশপাশের জেলায় আরও বিস্তৃত হবে। ১০ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, তখন তাপমাত্রা কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার বুলেটিনে বলা হয়, সোমবার খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বিস্তার হতে পারে। এদিন দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় সাতক্ষীরায়। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস মিলেছে। বুলেটিনে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা

হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৯২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এছাড়া কক্সবাজারে ১৬৬, কক্সবাজারের টেকনাফে ৮৭, নওগাঁর বদলগাছীতে ৭০ মিলিমিটারসহ প্রায় সারাদেশে বৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ