বন্ধুত্বের বার্তা নিয়ে ভারত সফরে আসছেন পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

বন্ধুত্বের বার্তা নিয়ে ভারত সফরে আসছেন পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
গত কয়েক বছরে আরও নিবিড় হয়েছে নয়াদিল্লি ও মস্কোর সম্পর্ক। আমেরিকা সহ পশ্চিমি দেশগুলির চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়িয়েছে ভারত। এই অজুহাতে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই আবহে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের শেষের দিকে নয়াদিল্লি সফরে আসছেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। এর আগে জানা গিয়েছিল যে, চলতি আগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। কিন্তু পরে তা সংশোধন করা হয়। এ মাসে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের সম্ভাবনা নেই। সফরসূচি এখনও চূড়ান্ত না হলেও চলতি বছরের শেষের দিকে তার

ভারতে আসার সম্ভাবনা। তার সফরকালে দু’দেশের মধ্যে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এদিকে, পুতিনের আগামী সফর ঘিরে নয়াদিল্লি খুব আগ্রহী বলে রাশিয়ার জাতীয় নিরাপত্তা সচিব সেরগেই শোইগুকে জানিয়েছেন দোভাল। বর্তমানে মস্কো সফরে রয়েছেন দোভাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ