বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে জাতীয় স্টেডিয়াম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে জাতীয় স্টেডিয়াম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়ামের নাম আবার পরিবর্তন হলো। পল্টনস্থ বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম পূর্বে ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ক্রিকেট-ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান ঘরের মাঠে প্রথম টেস্ট ঢাকা স্টেডিয়ামেই খেলেছিল। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচও এখানেই হয়েছিল। এর আগেই ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম

পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। স্ব স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে। সেই ধারাবাহিকতায় উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর আজ পরিবর্তন হলো জাতীয় পর্যায়ের এই স্টেডিয়ামের নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু