বগুড়া জেলা ও শহর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়া জেলা ও শহর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বগুড়া জেলা ও শহর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্র থেকে তিন সংগঠনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। জেলা যুবদলের নবনিযুক্ত সভাপতি জাহাঙ্গীর আলম আংশিক কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় সম্প্রতি কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছিল। ঘোষিত কমিটির নেতাদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিবুর রশিদ সন্ধানকে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ও এমআর হাসান পলাশকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এসএম রাঙ্গাকে বগুড়া শহর ছাত্রদলের সভাপতি ও

আতিকুর রহমান রিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর আলমকে বগুড়া জেলা যুবদলের সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া আহসান হাবিব মমিকে শহর যুবদলের সভাপতি ও আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন করেছেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার মুকুলকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, রাকিবুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি এসএম

জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ কমিটির অনুমোদন দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল