ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
গাজাগামী ত্রাণবাহী নৌবহরের শেষ বহরটিকে আটক করেছে ইসরায়েল। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ আটক করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার (০৩ অক্টোবর) জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে। টেলিগ্রামে নৌবহরটি জানিয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌবহর ম্যারিনেটকে স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে (০৭২৯ জিএমটি) গাজা থেকে প্রায় ৪২.৫ নটিক্যাল মাইল দূরে ইসরাইলি নৌবাহিনী আটক করেছে।’ নৌবহর সূত্র আরও জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনী ‘আমাদের ৪২টি নৌবহরের সবকটিকেই অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌবহর মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবক এবং গাজায় ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প নিয়ে যাত্রা করেছে।’ জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয়

নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ম্যারেনেট আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটল। এর আগে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল। নৌবহরগুলোকে বাধা দেয়ার কারণে বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছেন এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছেন। আটকদের ইউরোপে পাঠানো হবে বলেও জানানো হয়। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে, এই জাহাজভরা ত্রাণে

কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য