ফ্রিতে খেলা দেখানোর ঘোষণার পরও চট্টগ্রামে দর্শক নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

ফ্রিতে খেলা দেখানোর ঘোষণার পরও চট্টগ্রামে দর্শক নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট দল আর যেন দর্শক টানতেই পারছে না। জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারের জন্য আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল, খেলা দেখাতে হচ্ছে বিটিভিতে। এদিকে প্রথম টেস্টে সিলেটে তেমন দর্শক হয়ইনি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও একই দৃশ্য দেখা গেছেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় ফ্রিতে খেলা দেখানোর ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিনা মূল্যে খেলা দেখতে পারবেন।’ এখানে কিছু শর্ত অবশ্য আছে। শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে বিনামূল্যে খেলা দেখতে হলে। সঙ্গে স্কুলের বৈধ আইডি কার্ড রাখতে হবে। এই শর্ত মেনেও খেলা দেখতে আসছেন না কেউ।

দিনের প্রথম সেশনেও গ্যালারি খালিই পড়ে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরাও আগ্রহ দেখাচ্ছেন না এই ম্যাচে। সিলেট টেস্টে বাজে খেলে হারলেও চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে দিয়েছে। ৬০ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এরপর সাদমান ইসলাম আর এনামুল হক বিজয় মিলে রান তুলেছেন ১০৫। ফলে প্রথম সেশনটা নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ। সিরিজে ইতোমধ্যেই বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। এই ম্যাচে বাংলাদেশ জয় না পেলে সিরিজ জিতবে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই এই ম্যাচ। সে ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ পারফর্ম করছে বেশ ভালো। তবে দর্শকখরার বিষয়টা নিশ্চয়ই ভাবাবে বিসিবিকে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের ফিরিয়ে আনতে

মাঠের পারফর্ম্যান্সটা খুব জরুরি দলের জন্য। সাদমান আর এনামুল মিলে আপাতত সে পারফর্ম্যান্সটা দিচ্ছেন। তা দেখেও যদি দর্শকদের মন গলে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু