ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত
৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনি ও রোববার দুই দিনব্যাপী এ ক্যাম্পে দুই শতাধিক প্রবাসী নানা সেবা গ্রহণ করেন।
স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ সেবার উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান হোসেন মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।
ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, প্রবাসী কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। দূতাবাসের প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ও দ্বিতীয় সচিব শাকিল আহমদ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রাষ্ট্রদূত খন্দকার তালহা
প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে বলেন, ‘প্রবাসীদের পাশে থাকাই দূতাবাসের প্রধান দায়িত্ব। মোবাইল কনস্যুলার ক্যাম্প এ সহায়তারই অংশ।’ প্রবাসীরা বছরে অন্তত চারবার তুলুজে এমন সেবা কার্যক্রমের দাবি জানান। আয়োজনে বিএনপি নেতা এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।