ফোর্বসের তালিকায় এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

ফোর্বসের তালিকায় এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি। যার একটি রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও এবং অন্যটি চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান সম্ভব। ফোর্বস ম্যাগাজিনের করা এই তালিকায় কনজ্যুমার টেকনোলজি বা ভোক্তাপ্রযুক্তি শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে পাঠাও। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই স্টার্টআপটি রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিকস ও ফিনটেক সেবা দিচ্ছে। পাঠাও জানিয়েছে, তাদের অ্যাপ ৬০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে এবং বাংলাদেশ ও নেপালে ৭ কোটির বেশি যাত্রা ও কার্যাদেশ সম্পন্ন হয়েছে। হ্যান্ডশেক, আলিঙ্গন, হাসি: এসসিও সম্মেলনে পুতিন-শি-মোদীর ঘনিষ্ঠ বার্তা ভেঞ্চারসুকের নেতৃত্বে গত বছর প্রি-সিরিজ বি রাউন্ডে ১ কোটি ২০ লাখ ডলার সংগ্রহের মাধ্যমে পাঠাওয়ের

মোট তহবিল ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। সর্বশেষ বিনিয়োগে তারা পাঠাও পে (ডিজিটাল ওয়ালেট) ও পে লেটার (এখন কিনুন, পরে দিন) সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের জন্য ডিজিটাল প্রোফাইল তৈরি, আবেদন এবং অনলাইন প্রশিক্ষণের সুবিধা দেওয়া প্ল্যাটফরম সম্ভব ফোর্বসের তালিকায় স্বীকৃতি পেয়েছে। কোম্পানিগুলো এই প্ল্যাটফরম ব্যবহার করে প্রার্থী মূল্যায়ন, নিয়োগ প্রক্রিয়া আউটসোর্স এবং বেতন ব্যবস্থাপনা করতে পারে। মূলত নিম্ন আয়ের নারীদের চাকরি খোঁজায় সহায়তার মধ্য দিয়ে এর যাত্রা শুরু। ২০২৩ সালে গেটস ফাউন্ডেশন থেকে ৩ লাখ ডলার অনুদান পায় সম্ভব। চলতি বছরের মে মাসে সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কুকুন ক্যাপিটালের নেতৃত্বে প্রি-সিড ফান্ডিংয়ে আরও ১০ লাখ ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। ফোর্বসের তালিকায় সবচেয়ে

বেশি স্থান পেয়েছে ভারতীয় স্টার্টআপ—১৮টি। এরপর সিঙ্গাপুর ও জাপানের ১৪টি করে, চীনের ৯টি, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার ৮টি করে, আর অস্ট্রেলিয়ার ৭টি স্টার্টআপ। স্টার্টআপ সাধারণত এমন একটি ব্যবসায়িক মডেল, যা প্রযুক্তিনির্ভর হয়ে নির্দিষ্ট সমস্যার দ্রুত সমাধান দেয় এবং প্রচলিত ব্যবসার তুলনায় দ্রুত প্রসার লাভ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম