ফের সরব স্পেনের প্রধানমন্ত্রী, ফ্লোটিলায় হামলার পর ইসরায়েলকে দিলেন হুংকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

ফের সরব স্পেনের প্রধানমন্ত্রী, ফ্লোটিলায় হামলার পর ইসরায়েলকে দিলেন হুংকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজামুখী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই মানবিক সাহায্যবাহী বহর তেল আবিবের জন্য কোনো হুমকি নয়। ডেনমার্কে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের বৈঠকে সানচেজ জানান, ফ্লোটিলা ইস্যুতে তিনি ও তার সরকার সারারাত জেগে ছিলেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস ইতোমধ্যেই ইসরায়েলি সরকারকে জানিয়েছেন যে কেবল আমাদের নাগরিকদের নয়, ফ্লোটিলার সকল সদস্যের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব।’ সানচেজ স্পেনের পক্ষ থেকে কূটনৈতিক সুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করার ঘোষণা দেন এবং ইসরায়েলের পদক্ষেপে এসব অধিকার যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক

করেন। তিনি হুংকার দিয়ে বলেন, ‘আমি বহুবার বলেছি—এই ফ্লোটিলা ইসরায়েলি সরকারের জন্য কোনো হুমকি নয়। তাই আমরা আশা করি, ইসরায়েলের পদক্ষেপও ফ্লোটিলার জন্য হুমকির কারণ হবে না।’ ফ্লোটিলা সম্পর্কে তিনি জানান, এটি গাজায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টিকারী অবরোধের ঘাটতি পূরণের প্রচেষ্টা। ‘এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং তাদের দ্রুত ঘরে ফেরা,’ যোগ করেন তিনি। সরকারি ফ্লোটিলা ট্র্যাকার অনুসারে, বুধবার রাত থেকে ইসরায়েলি নৌবাহিনী অন্তত ২১টি জাহাজে হামলা চালিয়ে ৩১৭ জন কর্মীকে আটক করেছে। আটককৃতদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলা মূলত খাদ্য, চিকিৎসা সামগ্রীসহ

মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছিল। প্রায় ১৮ বছর ধরে ইসরায়েলি অবরোধে থাকা গাজা উপত্যকায় এতো সংখ্যক জাহাজ একসঙ্গে যাত্রা করে এতটা কাছে পৌঁছাতে সক্ষম হলো বহু বছর পর। গত মার্চে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দেয় এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহ আটকে দিয়ে অবরোধ আরও কঠোর করে। এতে সীমান্তে ত্রাণ ট্রাক জমে থাকলেও গাজার ভেতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্যমতে, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে অঞ্চলটি কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ ও মহামারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত