ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫
     ৮:০৭ অপরাহ্ণ

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৮:০৭ 114 ভিউ
কয়েকদিনের টানা বর্ষণে এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পরশুরামের মির্জানগর ইউনিয়নের সুবার বাজারসংলগ্ন মনিপুর গ্রামে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। অপরদিকে বৃহস্পতিবার রাতে ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘর রাস্তাঘাট আসলে জমি প্লাবিত হয়। জানা গেছে, রাতের ওই বাঁধ ভাঙার ঘটনায় মুহূর্তেই দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়। এরই মধ্যে ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত

হয়েছে। এ ছাড়া পরশুরাম উপজেলায়ও একাধিক স্থানে নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা বলেন, মুহুরী নদীর পানি শুক্রবার (২০ জুন) সকাল থেকে কমতে শুরু করেছে। সকালে মুহুরী নদীর পানির ১০ দশমিক ৬৮ মিটারে প্রবাহিত হচ্ছে, যা বৃহস্পতিবার সারাদিন বিপৎসীমার কাছাকাছি ছিল। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার বলেন, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা