ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। ক্রীড়াপ্রেমীদের উন্মাদনায় ভাসছে দেশ। প্রিয় দলের খেলা দেখতে রাত জেগে টিভির সামনে বসছেন অসংখ্য ভক্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের একাধিক ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত কিংবা ভোরে অনুষ্ঠিত হচ্ছে। ফলে অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রিয় তারকা ও দলের খেলা উপভোগ করতে; কিন্তু পরদিন অফিস, ক্লাশ বা দৈনন্দিন কাজের চাপ তো থেমে থাকে না। তাই রাত জাগার পর শরীরকে সতেজ রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলে আগেই কিছুটা ঘুমিয়ে নেওয়া উপকারী। সন্ধ্যা বা রাতের শুরুতে ১-২ ঘণ্টা বিশ্রাম নিলে পরবর্তী রাত জাগার ধকল কিছুটা কমে। খেলার সময় খাবারের দিকেও দিতে হবে

বিশেষ নজর। ভারি খাবারের বদলে হালকা স্ন্যাকস যেমন পপকর্ন, ভাজা ছোলা বা বাদাম খাওয়া ভালো। সহজে খাওয়া যায় এমন স্যান্ডউইচ বা র্যাপও উপযুক্ত বিকল্প, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে কিন্তু ক্লান্তি বাড়ায় না। শক্তি ধরে রাখতে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন সেদ্ধ ডিম, গ্রিলড চিকেন বা পনির কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে মিষ্টির বদলে তাজা ফল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যা শরীরকে ভিটামিন ও হাইড্রেশন দেয়। রাত জেগে থাকার সময় পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। লেবু পানি বা ডাবের পানি শরীরকে সতেজ রাখে। অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিংক এড়িয়ে চলা উচিত, কারণ তা ঘুমের স্বাভাবিক চক্রে ব্যাঘাত ঘটাতে পারে। ফাস্ট ফুড পুরোপুরি বাদ

না দিলেও ঘরোয়া স্বাস্থ্যকর ভার্সন বেছে নেওয়া ভালো। কম তেলে তৈরি পিৎজা বা বেকড স্ন্যাকস তুলনামূলকভাবে নিরাপদ। মোটকথা, বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করার পাশাপাশি শরীরের যত্ন নেওয়াও জরুরি, যাতে রাত জাগার ক্লান্তি কমে এবং পরদিনও থাকে সতেজতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?