বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা যেন পিছু ছাড়ছে না ফিফার। টুর্নামেন্ট শুরুর আগে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে একই ম্যাচের টিকিট কয়েক হাজার পাউন্ডে পুনরায় বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়ায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের জন্য ইংল্যান্ড সমর্থকদের কেনা টিকিট রিসেল পোর্টালে অস্বাভাবিক উচ্চমূল্যে বিক্রির জন্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সমর্থক সংগঠন। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আলোচিত টিকিটগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের সদস্যরা গত ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যালটের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। ডিআর কঙ্গোকে

২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর বুধবার থেকে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট পুনরায় বিক্রির সুযোগ চালু হয়। ঘটনাটির তীব্র সমালোচনা করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে, ‘ফিফা ইচ্ছাকৃতভাবে এমন একটি অনলাইন বিনিময় (এক্সচেঞ্জ) ব্যবস্থা তৈরি করেছে, যেখানে টিকিট অত্যন্ত বাড়তি দামে বিক্রির সুযোগ রয়েছে। একইসঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে অর্থ নিচ্ছে।’ সংগঠনটির আরও বক্তব্য, ‘এই বিশ্বকাপে সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য আমরা সবসময়ই ফিফার সমালোচনা করেছি। তবে যেসব সমর্থক নিজেরাই অযৌক্তিক দামে টিকিট বিক্রির চেষ্টা করছেন, তাদের কর্মকাণ্ডও কোনোভাবেই সমর্থন করা যায় না।’ এর আগে টিকিটের মূল্য

নির্ধারণ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ফিফার ভ্যারিয়েবল প্রাইসিং-ভিত্তিক টিকিট বিক্রয় ব্যবস্থা বিভিন্ন খেলা ও বিনোদন খাতের বর্তমান শিল্পপ্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিক্রয় ও দর্শক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবং প্রতিটি ইভেন্টের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে টিকিটের মূল্য পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর