ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা
কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা
ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে
প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে?
ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ।
যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিপেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। বিক্ষোভে গ্রেটাকে ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি’ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গতকাল মধ্য লন্ডনের আসপেন ইন্স্যুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থিরা। এতে অংশ নেন গ্রেটা। লন্ডন সিটি
পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেপ্তার হয়েছেন। সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিপেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনটিকে লক্ষ্য করে এই বিক্ষোভ চালানো হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। থুনবার্গকে গ্রেপ্তারের ঘটনাটি ঘিরে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।