ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি যৌথ ব্রিফ করেছেন। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই এমন এক ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি, যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব শেখ হাসিনাকে নিয়ে মোদিকে কটাক্ষ করলেন ওয়াইসি তিনি স্পষ্ট করে জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে না। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ

দখল বা সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগে এ বিষয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানান, এখন পর্যন্ত ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতি দেওয়ার প্রবণতা বাড়ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। এজন্য স্পেন ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। গাজাগামী মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলোর ব্যাপারেও তিনি জানান, এগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়েও মিসর

উন্মুক্ত অবস্থানে রয়েছে। সবশেষে প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল