ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫
     ১০:৩৫ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ১০:৩৫ 109 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। অস্ট্রিয়ায় ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। তবে তিনি গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনও প্রমাণ দিতে পারেননি। বৈঠকে গোপনে রেকর্ড করা এক ভিডিও ফাঁস হওয়ায় এই তথ্য জানা যায়। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এদিকে মিডল ইস্ট আই জানিয়েছে, গত ১৮ মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুদিন পর ভিডিওটি রেকর্ড করা হয়। ইসরাইলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উড়িয়ে

দিয়েছেন বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, ‘আপনি বিশ্বাস করছেন যে ইসরাইল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা সঠিক নয়। ’ জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল (ইউনিসেফ)- এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরাইলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে। মিডল ইস্ট আই রেকর্ডিংটি ফাঁসকারী অজ্ঞাতনামা কর্মীকে উদ্ধৃত করে বলেছে, ‘রোয়েট যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন তার কণ্ঠস্বরের শান্ততা দেখে আমি বিরক্ত বোধ করেছি। তিনি যখন শিশুদের মৃত্যুদণ্ডের পরামর্শ দিয়েছিলেন তখন কেউ হস্তক্ষেপ করেনি। এটি আমাকে ভাবতে বাধ্য করে

যে যখন কিছু পরিবর্তন করার ক্ষমতা সম্পন্ন লোকেরা সমাধান হিসাবে যুদ্ধাপরাধের পরামর্শ দেন, তখন বিষয়টি কতটা কলুষিত। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা