‘ফিলিস্তিনপন্থি’ হওয়ায় যুক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী গ্রেফতার, ৩০ ডেমোক্র্যাট এমপির নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫
     ৫:২০ অপরাহ্ণ

‘ফিলিস্তিনপন্থি’ হওয়ায় যুক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী গ্রেফতার, ৩০ ডেমোক্র্যাট এমপির নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫ | ৫:২০ 95 ভিউ
টাফ্টস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তুর্কি নাগরিক রুমেসা ওজতুর্ককে ‘ফিলিস্তিনপন্থি’ দৃষ্টিভঙ্গির জন্য গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার নিন্দা জানিয়েছে ৩০ জনেরও বেশি মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) ট্রাম্পের মন্ত্রিসভার কর্মকর্তাদের কাছে পাঠানো একটি চিঠিতে আইনপ্রণেতারা লিখেছেন, এই গ্রেফতারের যুক্তি ওই শিক্ষার্থীর রাজনৈতিক মতামত প্রকাশের কারণে বলে মনে হচ্ছে। আমরা এই মামলার পূর্ণাঙ্গ যথাযথ প্রক্রিয়ার আহ্বান জানাচ্ছি এবং এই মামলা এবং আইসিইর নীতি সম্পর্কে জবাব চাইছি, যার ফলে বৈধ আইনি মর্যাদা সম্পন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনাক্তকরণ এবং গ্রেফতার করা হয়েছে। ’ চিঠিটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোমল্যান্ড সিকিউরিটি

সচিব ক্রিস্টি নয়েম এবং মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগের ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্সকে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছে স্বত্বন্ত্র বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাট টিনা স্মিথ, পিটার ওয়েলচ, ক্রিস ভ্যান হোলেন, এলিজাবেথ ওয়ারেন এবং জেফ্রি মার্কলেসহ বেশ কয়েকজন মার্কিন সিনেটর। প্রতিনিধি পরিষদের বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্য, যারা ওজতুর্কের গ্রেফতারের বিষয়ে আগে কথা বলেছিলেন, তারাও চিঠিতে স্বাক্ষর করেছেন। ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান আয়ান্না প্রেসলি ওজতুর্কের গ্রেফতারকে ‘রুমেসার গ্রেফতার যথাযথ প্রক্রিয়া এবং বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারের ভয়াবহ লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে প্রেসলি ওজতুর্ককে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা