ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ, তবু হারল লাহোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ, তবু হারল লাহোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে লাহোর কালান্দার্সের একাদশে ফিরেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ফিরেই বল হাতে দায়িত্বশীল বোলিং করেছেন তিনি, গড়ে ফেলেছেন রেকর্ডও। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও করাচি কিংস। ম্যাচটি নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করে লাহোর তোলে ১৬০ রান ৫ উইকেট হারিয়ে। দলের হয়ে ফখর জামান ৫১, মোহাম্মদ নাইম ৬৫ এবং আবদুল্লাহ শফিক ১৮ রান করেন। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে করাচিকে লক্ষ্য দেওয়া হয় ১৬৮ রান। লক্ষ্য রক্ষায় শুরুতে লাহোরের হয়ে বল হাতে আসেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ

উইকেট নেন তিনি। করাচির ব্যাটার জেমস ভিন্স ১২ বলে ১৩ রান করে সীমানায় ধরা পড়েন সিকান্দার রাজার হাতে। তাতেই তিনি বনে যান পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশি বোলার। সে ওভারে রিশাদ দেন মাত্র ৭ রান। তবে দ্বিতীয় ওভারে কিছুটা চাপের মুখে পড়েন তিনি। পাকিস্তানি ব্যাটার সাদ বেগ তার ওপর চড়াও হন। এক চার ও এক ছক্কায় ওভারটি থেকে তুলে নেন ১৩ রান। এরপরও রিশাদ দমে যাননি। শেষ ওভারে আবারও দুর্দান্ত বোলিং করেন। ৮ রান দেন, উইকেট না পেলেও রান চেপে ধরেন। মোট তিন ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রিশাদ। বিশেষ করে যখন ম্যাচে করাচির প্রয়োজন ছিল ৫ ওভারে ৬৬

রান, তখন রিশাদের ওভারটি ছিল গুরুত্বপূর্ণ। ওই সময় তিনি দেন মাত্র ৮ রান, যা লাহোরের জন্য খানিকটা স্বস্তি নিয়ে আসে। তবে রিশাদের সেই চেষ্টাকে ম্লান করে দেন লাহোরের পেসার হারিস রউফ। তার ১৪তম ওভারেই করাচি তুলে নেয় ২০ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে ড্যারিল মিচেল মোহাম্মদ নবিকে আউট করলেও তখন আর কাজ হয়নি। করাচি জিতে নেয় ম্যাচটি ৫ বল হাতে রেখেই। লাহোরের পক্ষে রিশাদ ছাড়াও বল হাতে লড়াই করেছেন ড্যারিল মিচেল। কিন্তু করাচির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইরফান খান নিয়াজি। মাত্র ২১ বলে ৪৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শুরুতে ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্ট দুজনেই

করেন ২৪ রান করে। করাচির বোলিংয়ে উজ্জ্বল ছিলেন আব্বাস আফ্রিদি, ৪ উইকেট নেন তিনি। এছাড়া মির হামজা, হাসান আলি ও আমের জামাল নেন একটি করে উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু