ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের প্রভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্রে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই। এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল সৈকতের জন্য বিখ্যাত ফিজি। ২০২৪ সালে প্রায় ১০ লাখ পর্যটককে আতিথেয়তা দিয়েছে এই দ্বীপপুঞ্জ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব