‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশের ক্রিকেটে আবারও কালো ছায়া ফেলেছে ভয়ংকর এক সমস্যা—ম্যাচ ফিক্সিং। বিপিএলে একাধিক ম্যাচ নিয়ে সন্দেহ উঠার পর, এবার ঢাকার ঘরোয়া লিগেও এলো নতুন করে অভিযোগ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলছেন, ম্যাচ ফিক্সিং অনেকটাই কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। শনিবার একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগে ফিক্সড ম্যাচ অনেকটাই কমে গেছে। কিন্তু এখনও একেবারে বন্ধ হয়নি।’ সম্প্রতি গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচকে ঘিরে সন্দেহ দেখা দিলে বিসিবি তদন্তের ঘোষণা দেয়। ফারুক বলেন, ‘যদি কোনো ম্যাচ ফিক্সড হয়, তাহলে আপনি ভালো খেলোয়াড় পাবেন না। কারণ আপনি আপনার সেরা

ব্যাটসম্যানকে বলবেন শূন্য রানে আউট হতে, সেরা বোলারকে বলবেন ওয়াইড, নো বল করতে এবং উইকেট না নিতে। এটা ক্রিকেট না।’ তিনি আরও বলেন, ‘আমি দুই-তিন দিন আগে আইসিসি মিটিং থেকে ফিরেছি। আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে। আমরা বিস্তারিত তদন্ত করব। যদি কোনো প্রমাণ পাই, তাহলে দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।’ সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি সদর দপ্তরে অভিযান চালায়। বিষয়টি নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি যেদিন আইসিসি মিটিং থেকে ফিরি, সেদিনই দুদক আসে। আমি নিশ্চিত তারা নির্দিষ্ট অভিযোগ পেয়ে এসেছে। বোর্ড পূর্ণ সহযোগিতা করবে। যেসব কাগজ বা তথ্য তারা চাইবে, আমরা দেব। আমি সিইওকে বলেছি, দুদকের সব প্রশ্নের উত্তর দিতে। সে

এখন সেটার কাজ করছে। তবে তারা কতদূর তদন্ত করবে সেটা এখনই বলা সম্ভব না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে