ফারুক-ফাহিমের দ্বন্দ্বে মনে ব্যথা পেয়েছেন সুজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

ফারুক-ফাহিমের দ্বন্দ্বে মনে ব্যথা পেয়েছেন সুজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব ছাড়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তার সঙ্গে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদীন ফাহিম। বোর্ডের সেই নতুন দুই সদস্যের দ্বন্দ্বই এবার প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আর এমন খবরে ব্যথিত হয়েছেন বোর্ড থেকে পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজন। বোর্ড প্রধানের সঙ্গে মতবিরোধ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফাহিম। যেখানে তিনি বোর্ড থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দেন। মাত্র কয়েক মাসের মধ্যে দুই শীর্ষ বোর্ড কর্তার বিরোধ নিয়ে সিলেটে জানতে চাওয়া হয়েছিল ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের কাছে। যেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন,

‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’ সুজন বলেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’ আরও যোগ করেন, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ব করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি

কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলতেছেন যে উনি এটা না পাইলে হবে না ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত