ফয়েজ তৈয়বের ইশারায় সংবাদ সম্মেলন বানচালের চেষ্টা? মধ্যরাতে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

ফয়েজ তৈয়বের ইশারায় সংবাদ সম্মেলন বানচালের চেষ্টা? মধ্যরাতে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
প্রধান উপদেষ্টা ড ইউনুসের বিশেষ সহকারী ও নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমদ তৈয়বের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে মধ্যরাতে সাংবাদিক হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, সাধারণ স্মার্টফোন ব্যবসায়ীদের একটি সংবাদ সম্মেলন বানচাল করতেই তাঁর প্ররোচনায় দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সাংবাদিক সোহেলকে আটক করা হয়। আটকের বিষয়টি স্বীকার করেছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার ও ব্যবসায়ী মহলের দাবি, এই আটকের নেপথ্যে রয়েছেন ফয়েজ আহমদ তৈয়ব।

জানা যায়, সাধারণ স্মার্টফোন বিক্রেতাদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে আমলে না নিয়ে এবং কোনো প্রকার আলোচনা ছাড়াই ফয়েজ তৈয়ব ও একটি বিশেষ সিন্ডিকেট ‘এনইআইআর’ (NEIR) কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর প্রতিবাদে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন সাধারণ ব্যবসায়ীরা। এই আয়োজনে ব্যবসায়ীদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছিলেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। আয়োজকদের দাবি, ফয়েজ তৈয়ব সাধারণ ব্যবসায়ীদের আন্দোলন দমাতে এবং সংবাদ সম্মেলনটি ভণ্ডুল করতেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন। সাংবাদিক সোহেলকে আটকের মাধ্যমে মূলত ব্যবসায়ীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আটকের সময় সোহেলের স্ত্রীকে পুলিশ জানিয়েছিল, ডিবি প্রধান কেবল কথা বলার জন্য তাকে নিয়ে যাচ্ছেন।

কিন্তু মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ফয়েজ তৈয়বের ইন্ধন স্পষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, পুলিশকে ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার এই অভিযোগ সত্য হলে, ফয়েজ তৈয়বের সকল কার্যক্রম বর্জনের ডাক দেওয়ার কথা বিবেচনা করছেন ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব