প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য সিরিজ মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য সিরিজ মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হয়েছে মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সিলেট ও চট্টগ্রাম টেস্টে সবমিলে ১৫ উইকেট শিকারের পাশাপাশি ১১৫ রান করে সিরিজ সেরা হন। দুই টেস্টে সর্বোচ্চ ১৪২ রান করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান সেন উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। শুধু সিরিজ সেরাই নয়, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ব্যাট হাতে ১০৪ রান করার পর বল হাতে ৫ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। তার অলরাউন্ড নৈপুণ্যে সিলেট টেস্টে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ, চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে। চট্টগ্রাম

টেস্টে বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পর বোলারদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি ৫ বছর পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ১০৪ রান আর বল হাতে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মেহেদি হাসান মিরাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু