প্রেমের প্রস্তাবে ‘না’, অতঃপর বন্দুক হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

প্রেমের প্রস্তাবে ‘না’, অতঃপর বন্দুক হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
প্রেম যেন এক অমূল্য শক্তি। কেউ কেউ প্রেম সঞ্চরিত করে করতে পারেন বিশ্ব জয়। আবার কারও বেলায় ব্যর্থ প্রেম হয়ে ওঠে ক্রোধ আর হিংস্র আচরণের কারণ। প্রেমের এক নেতিবাচক পরিণতির চিত্রই উঠে এসেছে ভারতের নয়াদিল্লি রাজ্যের গুরুগ্রাম শহরে। বিয়ের প্রস্তাবে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রেমিক তুষার নিজেই গুলি করে হত্যা করেন বান্ধবী কল্পনাকে(২৫)। এনডিটিভি জানায়, গত ১৯ ডিসেম্বর শহরের এমজি সড়কে নৃশংস এ হত্যার ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সন্দেহভাজন তুষার(২৫) ও তার সহযোগী বন্ধু শুভমকে(২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকারী তুষার জানায়, নিহত কল্পনা ও তিনি একই ক্লাবের

সহকর্মী ছিলেন। ছয় মাস আগে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে তুষার তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু ইতোমধ্যে বিবাহিত কল্পনা বারবার সেই প্রস্তাব নাকচ করেন। নিহতের স্বামী জানান, প্রায় ১ মাস আগে তুষার তাদের বাড়িতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও তারপর চলে যান। হত্যাকাণ্ডের পর কল্পনা তার স্বামীকে কল করেন এবং দুপুর ১টার দিকে গুলিবিদ্ধ হওয়ার কথা জানান। ঘটনার তদন্ত কর্মকর্তারা জানান, হত্যার আগে আবারও ভুক্তভোগীকে বিয়ের প্রস্তাব দেয় সন্দেহভাজন। তবে প্রত্যাখ্যাত হওয়ার সঙ্গে সঙ্গে গুলি চালায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার