প্রেমের টানে লালমনিরহাটে আসা ভারতীয় যুবক আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

প্রেমের টানে লালমনিরহাটে আসা ভারতীয় যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) রাত ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে ওই যুবক। প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে বলে জানা গেছে। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক।

তরুণী তাকে বিয়ের আশ্বাস দিলে রোববার সকালে বাংলাদেশে ওই তরুণীর বাড়িতে আসেন আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ। এ বিষয়ে ভারতীয় নাগরিক প্রেমিক আরিয়ান মির্জা বলেন, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত