প্রেমিকের খোঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

প্রেমিকের খোঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লাকসাম পৌরসভার পেয়ারাপুর দক্ষিণ পাড়ার এনায়েত রহমান সাক্কু (১৯), উপজেলার বড়তুপা গ্রামের সাগর (২৬) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের স্বপন মিয়া (২১)। অন্য আসামি খোরশেদকে (২৬) গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘৮ জুন ভুক্তভোগী তরুণী তাঁর প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। এ সময় এনায়েত রহমান সাক্কু নামের এক অটোরিকশাচালকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই তরুণী সাক্কুকে সঙ্গে নিয়ে প্রেমিককে

খুঁঁজতে শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে প্ল্যাটফর্মের সিঁড়িতে বসেন দুজন। এ সময় তিন যুবক তাঁদের উত্ত্যক্ত করলে সাক্কু নিজেকে ওই তরুণীর স্বামী হিসেবে পরিচয় দেন। এরপর যুবকরা সাক্কু ও তরুণীকে রাত সাড়ে ৪টা পর্যন্ত রেলস্টেশনে বসিয়ে রাখেন। এক পর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি ওই তরুণীর কেউ নন। পরে সাক্কুসহ তিন যুবক তরুণীকে সেখান থেকে রেললাইনের পূর্ব পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করেন।’ ওসি নাজনীন সুলতানা বলেন, ‘বিষয়টি ওই তরুণী পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই বাদী হয়ে

গত সোমবার রাতে চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্য আসামি খোরশেদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত